Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • সেনাবাহিনীর অভিযানে ৬০ বস্তা সারসহ তিন ভ্যান জব্দ

সেনাবাহিনীর অভিযানে ৬০ বস্তা সারসহ তিন ভ্যান জব্দ

আল আমিন, নওগাঁ প্রতিনিধি:

সরকারি সার কালোবাজারে পাচারের একটি বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনী। নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নে অভিযান চালিয়ে সেনাবাহিনী টিএসপি, এমওপি ও জিপসাম মিলিয়ে মোট ৬০ বস্তা সরকারি সার জব্দ করেছে। এসময় সার পাচারের কাজে ব্যবহৃত তিনটি ভ্যানগাড়িও আটক করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত এই সারগুলো অবৈধভাবে পার্শ্ববর্তী রাজশাহী জেলার তানোর উপজেলায় পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অভিযানের সময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও সারবোঝাই তিনটি ভ্যানগাড়ি আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, একটি চক্র স্থানীয় ডিলারদের কাছ থেকে সরকারিভাবে ভর্তুকি মূল্যে প্রাপ্ত এই সারগুলো সংগ্রহ করে বেশি দামে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের চেষ্টা করছিল।

অভিযান শেষে সেনাবাহিনী মান্দা উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা কৃষি অফিসার মোছা. শায়লা শারমিন এবং উপজেলা ভূমি অফিসার নাবিল নওরোজ বৈশাখ ঘটনাস্থলে পৌঁছান।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতের নির্দেশে জব্দকৃত সারগুলো উপজেলা কৃষি বিভাগের হেফাজতে দেওয়া হয়। একই সাথে, পলাতক পাচারকারীদের দ্রুত শনাক্ত ও আটকের জন্য আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সরকার কৃষকদের জন্য ভর্তুকি দিয়ে এই সার সরবরাহ করলেও একটি অসাধু চক্র নিয়মিতভাবে তা কালোবাজারে বিক্রি করে দিচ্ছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts