Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জনপ্রিয়
  • সেন্টমার্টিন ভ্রমণে পহেলা নভেম্বর থেকে যাওয়া যাবে: সৈয়দা রিজওয়ানা হাসান

সেন্টমার্টিন ভ্রমণে পহেলা নভেম্বর থেকে যাওয়া যাবে: সৈয়দা রিজওয়ানা হাসান

নিউজ ডেস্ক:

পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা। তবে প্রবাল দ্বীপটিতে রাত্রিযাপনের সুযোগ থাকবে কি-না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে পর্যটকরা রাত্রিযাপন করতে পারবে কি-না, সেই বিষয়টি পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ৯ মাস ধরে বন্ধ রয়েছে সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ। এতে দ্বীপের পর্যটন খাতে বড় ধরনের প্রভাব পড়েছে। বন্ধ রয়েছে টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচলও। ভ্রমণ বন্ধ থাকায় জেটিঘাটে এখন সুনসান নীরবতা, আর জাহাজের কর্মচারীরা কাটাচ্ছেন বেকার সময়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করার লক্ষ্যেই সাময়িকভাবে পর্যটক ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও, সরকার সেন্টমার্টিনকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনা করেছে।

ফলে আগামী মাসের শুরু থেকে সেন্টমার্টিনে পর্যটকদের প্রবেশের অনুমতি মিললেও, রাতে অবস্থান করার সুযোগ পাওয়া যাবে কি-না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এ বিষয়ে সরকারের পর্যটন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরবর্তী আলোচনার দিকে নজর রাখছে পর্যটন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts