Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে স্বামীর মুখে দুর্গন্ধ থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরে স্বামীর মুখে দুর্গন্ধ থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক অশান্তির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন এক গৃহবধূ। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এই অভিযোগ করেন তিনি। পরে পুলিশি হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রায়েশ (সুদুর বাড়ি) এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫০) তার স্বামী হেলাল আলীর বিরুদ্ধে শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় দীর্ঘদিন ধরে তাকে মুখ পরিষ্কার রাখার অনুরোধ জানিয়ে আসছিলেন। তবে এতে ক্ষিপ্ত হয়ে স্বামী প্রায়ই তাকে গালাগাল ও মারধর করেন।

এ ঘটনায় তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি বিরাজ করছিল। স্বামীর মুখের দুর্গন্ধের কারণে একই ঘরে বসবাস করাও তার জন্য কষ্টকর হয়ে উঠেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনা করা হয়। তারা স্বামী-স্ত্রী দুজনই বয়স্ক হওয়ায় বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছে।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts