Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ইউথ রেড কেয়ার মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ক্যান্সার রোগীকে আর্থিক অনুদান

ইউথ রেড কেয়ার মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ক্যান্সার রোগীকে আর্থিক অনুদান

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি কাঠালিয়া ইয়ুথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪ ঘটিকায় একজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য ৫১,৪৪০ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।

অনুদানপ্রাপ্ত রোগীর নাম মোঃ আরিফ হোসেন। তিনি কাঠালিয়া উপজেলাধীন আমুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড, ঘোষের হাট এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসা ব্যয় বহন করতে না পারায় সংগঠনের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন ইয়ুথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের সভাপতি মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী সিকদার, কোষাধ্যক্ষ সোহাগ হোসেনসহ সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। উপস্থিত সদস্যরা রোগীর খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ইয়ুথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts