Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টারঃ

সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার সচেষ্ট।

রোববার রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ টেলিকম অডিটোরিয়ামে এক নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজবাড়ীর ঘটনা তদন্ত চলছে

রাজবাড়ীতে সম্প্রতি ঘটে যাওয়া অস্থিরতা এবং কবর থেকে লাশ তুলে আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি তদন্তাধীন। তিনি বলেন, “তদন্ত প্রতিবেদনের পর আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারব। এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আমরা আইনের আওতায় এনেছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পর সম্পূর্ণ ঘটনা জানা যাবে।”

রাজবাড়ীর ডিসি ও এসপিকে দায়িত্বে রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “কাদের গাফিলতি ছিল, তা তদন্তের পর বলা যাবে। তদন্ত ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করে সরিয়ে দেওয়া হবে না। যদি কেউ দোষী প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি এবং বিভিন্ন স্থানে এমন ঘটনা ঠেকানো যাচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা ব্যর্থ হচ্ছি না। একটি বিষয় হলো, আমরা অনেক অসহিষ্ণু হয়ে গেছি। সবাইকে ধৈর্যশীল হওয়ার জন্য অনুরোধ করব।”

তিনি বলেন, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

এমন পরিস্থিতিতে নির্বাচনের সময় জনগণের অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন তাদে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts