Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আহত নুরুল হক নুরের অবস্থা গুরুতর

আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আহত নুরুল হক নুরের অবস্থা গুরুতর

নিজস্ব প্রতিবেদকঃ

শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুক স্ট্যাটাসে জানান, নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে সেখান থেকে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলেও তিনি উল্লেখ করেন।

সংঘর্ষের সূত্রপাত হয় শুক্রবার সন্ধ্যায়, যখন গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর রাত সোয়া ৮টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জড়ো হলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় ইটপাটকেল নিক্ষেপ ও আগুন ধরিয়ে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। রাত ৯টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাশেদ খান তার স্ট্যাটাসে আরও জানান, রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts