Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সারাদেশ
  • চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধিঃ

গতকাল শনিবার চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাগুলোতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সদস্যদের কল্যাণ এবং পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

সকালে চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয় মাসিক কল্যাণ সভা। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীর সভাটি উপস্থাপন করেন।

অপরাহ্নে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায়ও সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান।এই সভাগুলোতে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হান্নান রনি, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আব্দুল হাই চৌধুরী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন সাঈদী ও শারমিন রহমান সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts