Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম জব্দ

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম জব্দ

স্টাফ রিপোর্টারঃ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় আগ্নেয়াস্ত্র, রাম দা ও চাইনিজ কুড়াল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল সোমবার রাতে উত্তর মতলব থানাধীন মোহনপুর লঞ্চঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ৮ সেপ্টেম্বর রাতে কোস্ট গার্ডের কাছে খবর আসে যে মোহনপুর লঞ্চঘাট এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ড সদস্যরা একটি পরিত্যক্ত স্থান থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি রাম দা এবং ২টি চাইনিজ কুড়াল উদ্ধার করে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts