Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম

জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষ্যে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের নদী তীরবর্তী এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ তারিখে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর এ অভিযান চালায়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা কালীন সময় কঠোর নজরদারী অব্যাহত রেখেছে। কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকায় মেঘনা নদীতে ইলিশের প্রাচুর্য দেখা দিয়েছে।”

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর নদী তীরবর্তী এলাকার স্থানীয় জনগণ, জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হয়। এই কার্যক্রমে মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব এবং প্রযোজ্য আইন সম্পর্কিত তথ্য প্রদান করা হয়।

উক্ত জনসচেতনতামূলক সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও কোস্ট গার্ডের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, “মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং মৎস্য আইন বাস্তবায়নে কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে কঠোর নজরদারি বজায় রাখবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts