Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ফরিদগঞ্জে নিম্নমানের সড়ক নির্মাণ: এলাকাবাসীর ক্ষোভ

ফরিদগঞ্জে নিম্নমানের সড়ক নির্মাণ: এলাকাবাসীর ক্ষোভ

স্টাফ রিপোর্টঃ

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় মিরপুর সড়কে নিম্নমানের নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, রাস্তার নিচে পানি থাকা সত্ত্বেও সিমেন্ট ও বালির মিশ্রণ ছাড়াই ইট বসানো হচ্ছে, যা সড়কের স্থায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ফরিদগঞ্জ-মিরপুর অঞ্চলের হাজারো মানুষের চলাচলের প্রধান এই সড়কটির নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। পর্যাপ্ত মসলা ব্যবহার না করায় এবং পানির উপর ইট বসানোর কারণে সড়কটি দ্রুতই ভেঙে যাবে বলে আশঙ্কা করছেন তারা। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হবে, তেমনি জনগণের দুর্ভোগও বাড়বে।

এ বিষয়ে ফরিদগঞ্জ পৌরসভার প্রকৌশলী আব্দুল কাদের জানান, কাজ তদারকির জন্য তাদের লোক ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তবে তাদের উপস্থিতিতে কীভাবে এমন অনিয়ম হচ্ছে, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এলাকাবাসী সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটির মানসম্মত ও টেকসই কাজ নিশ্চিত করতে দ্রুত তদন্ত এবং কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts