Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জনপ্রিয়
  • বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গাম্বিয়া সশস্ত্র বাহিনীকে শান্তিরক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদান

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গাম্বিয়া সশস্ত্র বাহিনীকে শান্তিরক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদান

স্টাফ রিপোর্টার:

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অংশীদার দেশসমূহের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী গাম্বিয়া সশস্ত্র বাহিনীকে (Gambia Armed Forces) বিশেষ প্রশিক্ষণ প্রদান শুরু করেছে।

গত ১৩ অক্টোবর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চার সদস্যবিশিষ্ট প্রশিক্ষক দল (Mobile Training Team – MTT) গাম্বিয়া আর্মড ফোর্সেস ট্রেনিং স্কুলে ছয় সপ্তাহব্যাপী প্রাক মোতায়েন প্রশিক্ষণ (Pre-Deployment Training) পরিচালনা করছে। এই প্রশিক্ষণে গাম্বিয়ার মোট ২৫০ জন অফিসার ও সৈনিক অংশগ্রহণ করছেন।বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (BIPSOT)-এর নিবিড় তত্ত্বাবধানে এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো গাম্বিয়ার কুইক রিঅ্যাকশন ফোর্স (Quick Reaction Force – QRF)-কে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টের সঙ্গে যৌথভাবে মোতায়েনের জন্য পুরোপুরি প্রস্তুত করে তোলা।

প্রশিক্ষণসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে- কোর প্রি-ডিপ্লয়মেন্ট ট্রেনিং ম্যাটেরিয়ালস (Core Pre-deployment Training Materials – CPTM), ইউনাইটেড নেশনস ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ উপকরণ (Specialized Training Materials for UNIBAT – STM-UNIBAT) এবং বিস্তৃত মাঠ পর্যায়ের অনুশীলন (Field Training Exercise – FTX)।এই উদ্যোগটি বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পেশাদারিত্ব এবং সক্ষমতার সুস্পষ্ট প্রমাণ। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রশিক্ষণ কার্যক্রমটি বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও পেশাগত সম্পর্ককে আরও শক্তিশালী ও সুদৃঢ় করবে।

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এই প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২১ নভেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হবে।

আরো দেখুন: www.Haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts