মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি’র উদ্যোগে দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বাদ আছর মতলব হাই স্কুল জামে মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন। মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সাগর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, জেলা বিএনপির সদস্য ও মতলব পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. শোয়েব আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান (ভিপি জাকির), সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক আমির খসরু প্রধান।
এছাড়াও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়ালী উল্লাহ ঢালী, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, ৮নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, পৌর বিএনপির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রনি, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির এবং সহ-সভাপতি সুমন পাটোয়ারী সহ আরও অনেক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।








