হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ২ লক্ষ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
জানা গেছে, উপজেলার চরপোড়ামূখী গ্রামে শুক্রবার সকাল ১১টার দিকে কৃষক মন্টু সরদারের বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে হাইমচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাইমচর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলতে সক্ষম হন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে একটি টিনশেড বসতঘর, রান্নাঘর, মনিহারি মালামাল এবং আসবাবপত্র পুড়ে যা
ফায়ার সার্ভিস আরও জানায়, স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তাদের খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।








