Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • প্রধান উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমজান আজ স্টেট হাউস যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন ও সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত গাজার ভয়াবহ মানবিক সংকটের কথা তুলে ধরে বলেন, সেখানে খাবার ও ওষুধের তীব্র সংকট চলছে, যার প্রধান শিকার শিশুরা। তিনি বাংলাদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে খাদ্য ও ওষুধ সহায়তা পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত রমজান ইসরায়েলি প্রধানমন্ত্রীর ‘গ্রেটার ইসরায়েল’ মানচিত্র ঘোষণার নিন্দা জানাতে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশকে যোগ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে, তিনি বাংলাদেশে ফিলিস্তিনি পণ্য আমদানির পরিমাণ বাড়ানোর জন্য অনুরোধ করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করে বলেন, “আমাদের জনগণ আপনাদের পাশে আছে। সরকার তার সমর্থন অব্যাহত রাখবে।” তিনি আরও অনেক দেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এবং কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধানের আশাও প্রকাশ করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

18 August 2025

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

www.hostbuybd.com