Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • এমপি মানিককে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত কমিটি

এমপি মানিককে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত কমিটি

এমপি মানিককে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত কমিটি

স্টাফ রিপোর্টার:


চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

গতকাল রোববার (২২ নভেম্বর) বিকেলে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের নেতৃবৃন্দসহ জেলার ৮টি উপজেলা, পৌর ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা। এছাড়াও ১৫টি ওয়ার্ড এবং ১৪টি ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। যুবদলের নতুন নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

23 November 2026

এমপি মানিককে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত কমিটি

www.hostbuybd.com