Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • নড়াইলে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

নড়াইলে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবরদকঃ

নড়াইল সদর উপজেলার বড়গাতি গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আসলাম শেখ (৪০) দেশীয় অস্ত্রসহ আটক হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আসলাম শেখ বড়গাতি গ্রামের ইদ্রিস শেখের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সেনা ক্যাম্প ও সদর থানা পুলিশ যৌথভাবে আসলাম শেখের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার ঘর থেকে ৩৬৬ পিস ইয়াবা, ৮২০ গ্রাম গাঁজা, ৩টি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ ৪২ হাজার ১২০ টাকা এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। যৌথ বাহিনী তাকে সদর থানায় হস্তান্তর করেছে।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির বুধবার (৯ জুলাই) দুপুরে জানান, আসলাম শেখের বিরুদ্ধে দেশীয় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts