Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews

ঝালকাঠিতে মা ও ছেলের স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ

মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে যশোর জেলার এক মা ও তার ছেলে স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা প্রদানের মাধ্যমে তারা ধর্মান্তরিত হন।

যশোরের মনিরামপুর উপজেলার আলীপুর গ্রামের প্রীতিশ মল্লিক ও তার মা কল্পনা মল্লিক বর্তমানে ঝালকাঠির নলছিটি উপজেলার চর ষাটপাকিয়া আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন। হলফনামা অনুযায়ী, প্রীতিশ মল্লিকের নতুন নাম রাখা হয়েছে আব্দুর রহমান মল্লিক এবং তার মায়ের নাম হয়েছে ফাতেমা মল্লিক

নওমুসলিম ফাতেমা মল্লিক জানান, ইসলামই শান্তির ধর্ম এবং দীর্ঘদিন পর্যবেক্ষণের পর তারা উপলব্ধি করেছেন যে একমাত্র ইসলাম ধর্মই প্রকৃত শান্তি ও পরকালীন মুক্তির পথ দেখায়।

আদালতের আইনজীবী অ্যাডভোকেট আল-আমিন এই মা-ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দুজনই স্বজ্ঞানে ও স্বেচ্ছায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই ঘটনা স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করলেও অনেকেই এটিকে ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে দেখছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

09 July 2025

ঝালকাঠিতে মা ও ছেলের স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ

www.hostbuybd.com