Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে ছিনতাইয়ের ১৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

চাঁদপুরে ছিনতাইয়ের ১৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

চাঁদপুরে ছিনতাইয়ের ১৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর বড় স্টেশন রেলওয়ে প্ল্যাটফর্মে এক নারীর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাইকৃত ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৫ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ৫৬ মিনিটে চাঁদপুর রেলওয়ে থানাধীন বড় স্টেশনের রেলওয়ে প্ল্যাটফর্মে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফরিদগঞ্জের বাসিন্দা ফাতেমা আক্তার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে এলে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা করেন।

ঘটনার পর পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। পুলিশ সুপার মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরের দিকনির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা হিসেবে চিহ্নিত মো. জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১) ও রাব্বি হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়।

পরে ৭ নভেম্বর ভোর ৪টা ১০ মিনিটে কিশোরগঞ্জ সদর থানার মাইজকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি গ্রামে অভিযান চালিয়ে জাহিদ ওরফে গরু জাহিদকে (২১) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ছিনতাইকৃত নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর বড় স্টেশন বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে এবং নদীর পল্টুনের সুড়ঙ্গের ভেতর অভিযান চালানো হয়। এ সময় তাঁর দেখানো স্থান থেকে সাতটি স্বর্ণের চেইন, পাঁচটি আংটি, চার জোড়া কানের দুল, দুটি হাতের রুলি, একটি গলার হার ও একটি ব্রেসলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের মোট ওজন আনুমানিক ১৮ ভরি।

ডিবি পুলিশের দাবি, এ ঘটনায় জড়িত কোনো আসামি পলাতক নেই। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী ডিবি দলের নেতৃত্বে ছিলেন এসআই (নিরস্ত্র) জিয়াউল হক জিয়া। তাঁকে সহযোগিতা করেন এএসআই জহির উদ্দিনসহ ডিবি পুলিশের সদস্যরা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

08 November 2026

চাঁদপুরে ছিনতাইয়ের ১৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

www.hostbuybd.com