Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনৈতিক
  • কুড়িগ্রামের ১০ শহীদ পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা

কুড়িগ্রামের ১০ শহীদ পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা

রাজনৈতিক ডেক্সঃ

২০২৪ সালের গণঅভ্যুত্থানে কুড়িগ্রামের ১০ শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ ১৫ জুলাই, ২০২৫ তারিখে কুড়িগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শহীদরা হলেন গোলাম রব্বানী, আশিকুর রহমান, নূর আলম, রাশেদুল ইসলাম, রায়হানুল ইসলাম, সৈকত, মোঃ আব্দুল্লাহ আল তাহির, কামাল আহম্মেদ বিপুল, শফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম শফি।

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তারেক রহমানের পক্ষে এই সহায়তা তুলে দেন। একই সাথে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন

এই কর্মসূচিতে বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts