Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে মহাসড়কের যানজট নিরসনে পুলিশ সুপারের বিশেষ মতবিনিময়

চাঁদপুরে মহাসড়কের যানজট নিরসনে পুলিশ সুপারের বিশেষ মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক ও আঞ্চলিক সড়কসমূহে যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় গতিশীলতা আনয়নের লক্ষ্যে জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ ডিসেম্বর (রবিবার) সকালে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ট্রাফিক বিভাগের সকল স্তরের অফিসার ও ফোর্সদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে চাঁদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় পুলিশ সুপার ট্রাফিক বিভাগের সদস্যদের সাথে পরিচিত হন এবং তাদের বর্তমান কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যকে ব্যক্তিগত সততা, ন্যায়নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক এবং মহাসড়কগুলোতে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে তিনি বেশ কিছু কার্যকর পরিকল্পনার কথা তুলে ধরেন।

উপস্থিত কর্মকর্তাবৃন্দ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর, ট্রাফিক বিভাগের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) সহ সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

সভায় উপস্থিত সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে চাঁদপুরের ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

29 December 2025

চাঁদপুরে মহাসড়কের যানজট নিরসনে পুলিশ সুপারের বিশেষ মতবিনিময়

www.hostbuybd.com