Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews

মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের বৃদ্ধ আটক

মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের বৃদ্ধ আটক

স্টাফ রিপোর্টার;

মাগুরা সদর উপজেলায় ৫০০ পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম তৈয়ব (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সদর উপজেলার শত্রুজিৎপুর বাজার এলাকার বারইখালী জামে মসজিদের পশ্চিম পাশে মাগুরা-নড়াইলগামী পাকা সড়কে এই অভিযান চালানো হয়। আটক জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার সুনলা গ্রামের মৃত কাছেদ শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শুভংকর রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীর আলম সড়কের ওপর ইয়াবা বিক্রি করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে পরনের সাদা পাঞ্জাবির পকেট থেকে ১০টি জিপার পলিব্যাগে থাকা মোট ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা জেলার এএসপি (ক্রাইম) থান্দার খায়রুল ইসলাম জানান, আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

19 September 2026

মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের বৃদ্ধ আটক

www.hostbuybd.com