Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগে চাঁদপুরে দুই ডায়াগনস্টিকে ৬০ হাজার টাকা জরিমানা

অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগে চাঁদপুরে দুই ডায়াগনস্টিকে ৬০ হাজার টাকা জরিমানা

অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগে চাঁদপুরে দুই ডায়াগনস্টিকে ৬০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স ও নির্ধারিত মানদণ্ড না মেনে কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, লাইসেন্স ও নির্ধারিত মানদণ্ড না মেনে চিকিৎসাকেন্দ্র পরিচালনা, অপারেশন থিয়েটার ও হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ রাখা এবং অযোগ্য ব্যক্তির মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে রেনেসাঁ মেডিকেল সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে সেবা ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয় ১০ হাজার টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, ‘সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা বা প্রতারণা সহ্য করা হবে না। চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। জনস্বার্থ রক্ষা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. জাহিদ হোসাইন এবং সাচার পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts