Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে মৎস্য সুরক্ষা আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

হাইমচরে মৎস্য সুরক্ষা আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

হাইমচরে মৎস্য সুরক্ষা আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের মামলায় জিআর পরোয়ানাভুক্ত আব্দুর রহমান খান (আসামি) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। বাহেরচর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রব সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার আব্দুর রহমান খান হাইমচর উপজেলার বেপারী কান্দি এলাকার মফিজুল খানের ছেলে। পুলিশ জানায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৫(১)/৫(২)(খ) ধারায় দায়ের করা জিআর-০৮/২৫ নম্বর মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

সোমবার (১৯ অক্টোবর) গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে হাইমচর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

19 October 2026

হাইমচরে মৎস্য সুরক্ষা আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

www.hostbuybd.com