Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • মতলবে অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে যুব ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ

মতলবে অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে যুব ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ

মতলবে অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে যুব ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণে অসচ্ছল ও প্রতিবন্ধী অর্ধশত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ, মতলব দক্ষিণ উপজেলা শাখা।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে মতলবের শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক ও সাংবাদিক অমরেশ দত্ত জয়। তিনি বলেন, সমাজের সচ্ছল ব্যক্তিদের নৈতিক ও মানবিক দায়িত্ব হলো সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সামাজিক বৈষম্য কমাতে এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সংগঠিত হতে হবে। ঐক্যবদ্ধভাবে সংগঠনের মাধ্যমে নিজেদের দাবি সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা সহজ হয়। যুব ঐক্য পরিষদ ভবিষ্যতেও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করতে চায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্য্য। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমিত সামর্থ্য নিয়ে অসচ্ছল ও প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন তিনি।

মতলব দক্ষিণ উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব চন্দন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক উত্তম সরকার, মতলব প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোশারফ হোসেন তালুকদার, মতলব পৌর যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সঞ্জয় সাহা, যুগ্ম আহ্বায়ক প্রান্ত সাহা, সুষন ভট্টাচার্য্য এবং উপাদী উত্তর ইউনিয়ন যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সুখরঞ্জন কর্মকার।

এ সময় উপস্থিত ছিলেন মতলব কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি শ্যামল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক সুজন ভট্টাচার্য্য, দৈনিক কালবেলার মতলব দক্ষিণ প্রতিনিধি মো. আল আমিন ভূঁইয়া, উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সুমন সরকার এবং সাংবাদিক আজিজুল হক দিপু, সফিকুল ইসলাম রিংকু ও সাইফুল ইসলাম সবুজসহ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে অসচ্ছল ও প্রতিবন্ধী মানুষের মুখে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

19 October 2026

মতলবে অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে যুব ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ

www.hostbuybd.com