হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মুনসুর গাজী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মুনসুর গাজী দৈনিক চাঁদপুর ও দৈনিক মতলবের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মো. হোসেন গাজীর বাবা।
তাঁর মৃত্যুতে হাইমচর উপজেলা বিএনপি ও হাইমচর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
এদিকে, মরহুমের জানাজার নামাজ আজ রোববার বাদ আসর মহজমপুর দারুস সালাম জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণের জন্য শ্রমিক দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আশপাশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশকারীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।














