Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীনকে গ্রেপ্তার

ডেক্স রিপোর্টঃ

বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজুকৃত হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ (সোমবার) বিকেলে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘তাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাকে আদালতে হাজির করবে।’

এর আগে, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর এই হত্যা মামলাটি দায়ের করা হয়। মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ও তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, শেখ হাসিনা এবং আরও ২২ জনসহ মোট ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি হিসেবে শেখ হাসিনাকে উল্লেখ করা হয়েছে।

আসামির তালিকায় ২ নম্বরে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের নাম রয়েছে। এই মামলায় নাসির উদ্দিনের ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এবং নাসির উদ্দীন ২২ নম্বর আসামি। এছাড়া, অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts