Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • আর দিনের ভোট রাতে হতে দেওয়া হবে না: ড. ফয়েজুল হক

আর দিনের ভোট রাতে হতে দেওয়া হবে না: ড. ফয়েজুল হক

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়েজুল হক বলেছেন, “এদেশে আর দিনের ভোট রাতে হতে দেওয়া হবে না। সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের স্থান রাজাপুর-কাঁঠালিয়ায় হবে না।” সোমবার বিকেলে রাজাপুরে বিশাল নির্বাচনী গণমিছিল ও পথসভায় তিনি এসব কথা বলেন।

সোমবার আসরের নামাজের পর রাজাপুর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের নেতাকর্মীরা এক বিশাল মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস মোড়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. ফয়েজুল হক বলেন, “স্পষ্ট করে বলতে চাই, আগামী দিনে বাংলাদেশে দেশপ্রেমিক জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাজনৈতিক দল সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এদেশের প্রধানমন্ত্রী হবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।”

তিনি আরও বলেন, “রাজাপুর-কাঁঠালিয়া থেকে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা ও আল্লাহর রহমত কামনা করছি। রাজাপুরে আর সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য সৃষ্টিকারী কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হবে না। আমরা রাজাপুর ও কাঁঠালিয়াকে শান্তির নগরী বানাতে চাই, যেখানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, কৃষক, শ্রমিক, ছাত্র-জনতার কোনো ভেদাভেদ থাকবে না। সবাই মিলে একটি আদর্শ নগরী হিসেবে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।”

এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ফরিদুল হক এবং রাজাপুর উপজেলা জামায়াতের সভাপতি কবির হোসেন। মিছিল ও পথসভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ব্যাপক সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts