Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • রাজাপুরে সফল জননী পুরস্কার পেলেন আনোয়ারা খানম

রাজাপুরে সফল জননী পুরস্কার পেলেন আনোয়ারা খানম

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:

“নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধ্যে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে ঝালকাঠির রাজাপুর উপজেলা পর্যায়ে সফল জননী পুরস্কার পেলেন আনোয়ারা খানম। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর আবু সালেহ আকন এবং বাংলা টিভি ঝালকাঠি জেলা প্রতিনিধি আবু সায়েম আকনের মাতা।

গতকাল মঙ্গলবার ৯ ডিসেম্বর সকাল ১০টা ১৫ মিনিটের সময় রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ। এ সময় জাইকা কর্মকর্তা মোঃ ইমরান আলী’র সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ এবং সাংবাদিক আবু সায়েম আকনসহ অনেকে উপস্থিত ছিলেন।

অদম্য নারী পুরস্কারের আওতায় এবার মোট তিনটি ক্যাটাগরিতে তিনজনকে পুরস্কৃত করা হয়। সফল জননী ক্যাটাগরিতে আনোয়ারা খানম ছাড়াও, শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে ইউরেকা নুর মিলি এবং আর্থনৈতিকভাবে স্বচ্ছলতা ক্যাটাগরিতে সৈয়দা মাহফুজা আক্তার কে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বেগম রোকেয়ার আদর্শ তুলে ধরে নারী উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন এবং নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

10 December 2025

রাজাপুরে সফল জননী পুরস্কার পেলেন আনোয়ারা খানম

www.hostbuybd.com