Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • নোয়াখালীতে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারীর সম্মাননা পেলেন ডিবির এসআই জাকির

নোয়াখালীতে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারীর সম্মাননা পেলেন ডিবির এসআই জাকির

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে ভূষিত হলেন গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোঃ জাকির হোসেন

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নোয়াখালী জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক-এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় গত অক্টোবর মাসের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়নের ভিত্তিতে মোট ২৪ জন অফিসার ও ফোর্সকে সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

পুলিশ সুপার (এসপি) মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক ব্যক্তিগতভাবে এসআই জাকির হোসেনকে মাদক উদ্ধারে তাঁর শ্রেষ্ঠত্বের সম্মাননা সার্টিফিকেট প্রদান করেন। ভবিষ্যতে তাঁর এই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য উৎসাহ দেওয়া হয়।

মাসিক কল্যাণ সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ. ন. ম. ইমরান খান, সহকারি পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনীষ দাশ-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত) সহ অন্যান্য পুলিশ সদস্যগণ।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts