Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি পাইপগান, একটি চাইনিজ কুড়াল এবং চারটি রামদা। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গত বছর ৪ সেপ্টেম্বর থেকে জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর নেতৃত্বে ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে, গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) মধ্যরাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে সদর উপজেলার দোকানঘর এলাকা থেকে মোট ৫টি পাইপগান, ১টি চাইনিজ কুড়াল এবং ৪টি রামদা উদ্ধার করা হয়।

অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান সাংবাদিকদের জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত সকল অস্ত্র চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন; https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

13 November 2025

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

www.hostbuybd.com