স্টাফ রির্পোটার:
চাঁদপুরের ফরিদগঞ্জে ভোক্তা অধিকার ও যৌথ বাহিনীর অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার উপজেলার চান্দ্রা বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে উৎপাদন ও মেয়াদ ছাড়া খাদ্য তৈরির দায়ে চিটাগং বেকারি ও স্বাদ বেকারিকে জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে আদর্শ ফার্মেসী, শাহা মেডিকেল ও বেঙ্গল মেডিকেল হলকে বড় অংকের অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও যৌথ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার জানায়, জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/
















