Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর শহরের কালিবাড়ী মোড় এলাকায় গভীর রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া এলাকার রাজিবের চা দোকানের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা কেনাবেচার জন্য অবস্থান করছে—এমন গোপন সংবাদ পায় মডেল থানা পুলিশ। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জকে (ওসি) জানানো হলে তার নির্দেশনায় এসআই মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল যৌথ অভিযানে নামে।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মান্নান গাজী (৩৭) নামক একজনকে আটক করা হয়। আটক মান্নান চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া এলাকার বাসিন্দা।

আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান পাশ থেকে একটি নীল রঙের জিপার ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে যৌথ বাহিনী। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। রাত ১টার দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মান্নান গাজী স্বীকার করেছেন যে, তিনি বিক্রির উদ্দেশ্যেই সেখানে ইয়াবা নিয়ে অবস্থান করছিলেন। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

06 January 2026

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

www.hostbuybd.com