Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • লক্ষ্মীপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) আছরের নামাজের পর জেলা শহরের লিল্লাহ জামে মসজিদের সম্মুখ সড়কে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ইমামগঞ্জ নাগেরহাট নূরানী দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আলমগীর কবির।

গায়েবী জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব শাহেদুর রহমান রাফি, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, আপ বাংলাদেশের জেলা আহ্বায়ক আবদুল হামিদ খান, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইউনুস খান এবং ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শহীদ ওসমান হাদির স্মৃতি চারণ করে বলেন, “আজ আমাদের চোখে পানি নয়, বরং ইনসাফ প্রতিষ্ঠার তপ্ত রক্ত বইছে। ওসমান হাদী একটি ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়েই তিনি শহীদ হয়েছেন।”

বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বাংলাদেশে কোনো ভিনদেশি আধিপত্যবাদ চলবে না। জুলাই আন্দোলনের যোদ্ধারা রাজপথে থাকতে কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। আমরা সবাই মিলে ওসমান হাদির স্বপ্নের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করবই।”

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ওসমান হাদি ছাত্র-জনতার অধিকার আদায়ে দীর্ঘ সময় ধরে সক্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুতে লক্ষ্মীপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন: www.haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts