Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • না ফেরার দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি

না ফেরার দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক:

সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন এক বিবৃতিতে হাদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এছাড়া ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও গভীর শোক প্রকাশ করে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

ইনকিলাব মঞ্চের দেওয়া ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে আসে।

শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আমাদের ভাই হাদি রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদি!’

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী জনসংযোগের প্রস্তুতি নেওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই যুবক শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসকরা তার প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন করেন।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানেই বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিলেন এই লড়াকু তরুণ।

হাদির ওপর হামলার ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এর আগে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

18 December 2025

না ফেরার দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি

www.hostbuybd.com