আল আমিন:
নওগাঁর মান্দা উপজেলায় মৃৎশিল্পকে সমৃদ্ধ ও গতিশীল করতে কুমার পল্লীর কারিগরদের মাঝে দুইটি মাটি মিক্সার মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের এডিপির অর্থায়নে উপজেলা পরিষদের উদ্যোগে এসব মেশিন হস্তান্তর করা হয়।
উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পালপাড়া এবং তেঁতুলিয়া ইউনিয়নের নারায়নপুর পালপাড়ার কুমারদের মাঝে এ মেশিনগুলো তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।
এ সময় তিনি বলেন, “মৃৎশিল্প আমাদের ঐতিহ্য। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করলে উৎপাদন বাড়বে, মানও উন্নত হবে। কুমারদের জীবনমান উন্নয়নে এ সহায়তা অব্যাহত থাকবে।”
মাটি মিক্সার মেশিন পেয়ে স্থানীয় কুমাররা জানান, আগে মাটি মেশানোর কাজ ছিল সময়সাপেক্ষ ও কষ্টকর। নতুন মেশিনে কম সময়ে বেশি উৎপাদন সম্ভব হওয়ায় তারা আশাবাদী যে পণ্যের মান ও পরিমাণ—উভয়ই বৃদ্ধি পাবে।
















