Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

চাঁদপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল হাসান এর সঙ্গে চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৩০ নভেম্বর) পুলিশ সুপার অফিস সম্মেলন কক্ষে সভায় নবাগত পুলিশ সুপার হিসেবে চাঁদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, পুলিশের কার্যক্রমকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত কাজই সফলতার মূল চাবিকাঠি।” মতবিনিময় সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত চ্যালেঞ্জ ও জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার তাদের পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ সহ সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শেষে পুলিশ সুপার কে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করেন। পুলিশ সুপার মহোদয় চাঁদপুরকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় রূপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

30 November 2025

চাঁদপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

www.hostbuybd.com