মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শনিবার ( ২ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মংচেনলা, বিশিষ্ট শিল্পপতি মোঃ শহীদুল ইসলাম, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা ক্রীড়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আকন, এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার প্রমূখ।

উদ্বোধন উপলক্ষে মাঠের চারপাশে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকের ঢল নামে। দর্শকদের বিপুল উপস্থিতি খেলার উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।
উদ্বোধনীয় খেলায় মুখোমুখি হয় মোকামিয়া একাদশ এবং নুরনবী ফুটবল একাডেমী ঝালকাঠি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মোকামিয়া একাদশ ১-০ গোলে নুরনবী ফুটবল একাডেমীকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।
এই টুর্নামেন্টে বরিশাল বিভাগের মোট ৮টি উপজেলার ৮টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
আরো দেখুন: https://banglaralo24tv.com/
















