Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ঝালকাঠিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

ঝালকাঠিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:

নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারিরা কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

কাঁঠালিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনের চত্বরে গত মঙ্গলবার (২রা ডিসেম্বর) সকাল ৯টা থেকে ২য় দিনের মতো এ কর্মসুচী শুরু হয়েছে। এই কর্মসূচি চলবে আগামীকাল বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

কর্মসূচিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ অংশ নিয়েছেন। আন্দোলনের ফলে উপজেলার মাতৃত্বকালীণ সেবা, ভ্রাম্যমান ক্লিনিকের সেবা, এবং নিয়মিত পরিবার পরিকল্পনা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কর্মবিরতিতে অংশ নেওয়া বক্তারা দ্রুত নিয়োগ বিধি কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক (পাটিখালঘাটা ইউনিয়ন) মোঃ নাছির উদ্দিন, পরিবার কল্যাণ সহকারী (আমূয়া ইউনিয়ন) মোসাঃ সুমি আক্তার এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা (আমূয়া এমসিএইচ ইউনিট) মোসাঃ মাসুমা বেগম।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

03 December 2025

ঝালকাঠিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

www.hostbuybd.com