Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • গঙ্গা ব্যারেজ প্রকল্পে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ: উপদেষ্টা রিজওয়ানা হাসান

গঙ্গা ব্যারেজ প্রকল্পে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ: উপদেষ্টা রিজওয়ানা হাসান

স্টাফ রিপোর্টার:

পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে রবিবার তার মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এই বৈঠকে বাংলাদেশ তার গুরুত্বপূর্ণ গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতা চেয়েছে।

সাক্ষাৎকালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান চীনকে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “সরকার গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী এবং চীন সরকারের সহযোগিতায় এর কারিগরি ও আর্থিক মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে।”

জবাবে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পরিবেশ এবং পানিসম্পদের ভারসাম্য রক্ষায় বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন এবং চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

29 September 2025

গঙ্গা ব্যারেজ প্রকল্পে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ: উপদেষ্টা রিজওয়ানা হাসান

www.hostbuybd.com