Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে যৌথ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি আটক

চাঁদপুরে যৌথ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি আটক

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের হাইমচর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের বর্ডারপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম জুয়েল মিজি। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী (ফরিদগঞ্জ ক্যাম্প) এবং হাইমচর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, মাদক কারবারি জুয়েলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

10 September 2025

চাঁদপুরে যৌথ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি আটক

www.hostbuybd.com