Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ই অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০:৩০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায় এতে সভাপতিত্ব করেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, হাইমচর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ হারুনুর রশিদ, জামায়াত ইসলামের আমির মাওলানা আবুল হোসেন, এনসিপির সমন্বয়ক মোঃ মোখলেসুর রহমান মুকুল, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার মোঃ হাফেজ আহম্মদ পাটওয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডাঃ মোঃ শফিউল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম শিমুল, সমাজ কল্যাণ বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ ও কমিটির সংশ্লিষ্ট সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts