Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ঝালকাঠিতে বিএনপির নেতার সাংবাদিকদের সাথে মতবিনিময়

ঝালকাঠিতে বিএনপির নেতার সাংবাদিকদের সাথে মতবিনিময়

মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম. রেজাউল করিম।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কাঠালিয়া প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এ.কে.এম. রেজাউল করিম সাংবাদিকদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় দেশ ও জাতির কল্যাণ নিহিত রয়েছে।

তিনি বলেন, বিএনপি একটি সুসংগঠিত দল এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা সরকার গঠন করবে।

এসময় তিনি ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) সংসদীয় আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশা করে বলেন, বিএনপি তাকে মনোনয়ন দিলে তিনি জনগণের পাশে থাকবেন।

মতবিনিময় সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

14 October 2025

ঝালকাঠিতে বিএনপির নেতার সাংবাদিকদের সাথে মতবিনিময়

www.hostbuybd.com