Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে গণেশ পূজা উদযাপন

হাইমচরে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে গণেশ পূজা উদযাপন

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের হাইমচরে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে গণেশ পূজা উদযাপিত হয়েছে। বুধবার (২৭শে আগস্ট) চরভৈরবী হরি ও রক্ষা কালী মন্দিরে এই পূজার আয়োজন করা হয়। এতে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে এবং অঞ্জলি প্রদান শেষে তাদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি ২০০৪ সালে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর দীর্ঘ ১৭ বছর এর কার্যক্রম বন্ধ ছিল। ২০২১ সালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে নতুন করে মন্দিরটি স্থাপন করা হয়।

পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান, এই ধরনের বড় আকারের আয়োজন ভবিষ্যতে নতুন প্রজন্মকে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে উৎসাহিত করবে। স্থানীয় সব ধর্মের মানুষের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এখানে দুর্গাপূজা আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় এবং উপজেলা প্রশাসন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সার্বক্ষণিক নজরদারি রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts