Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে জামায়াতের এমপি পদপ্রার্থীর গণসংযোগ

হাইমচরে জামায়াতের এমপি পদপ্রার্থীর গণসংযোগ

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:

আসন্ন নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া হাইমচরের বাংলাবাজার ও গাজির বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে তিনি বাংলাবাজার এবং সন্ধ্যায় গাজির বাজার এলাকায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে গণসংযোগে অংশ নেন। এসময় তিনি বিভিন্ন দোকানপাট ও হাটবাজারে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।

গণসংযোগ চলাকালীন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “সব দেখেছেন বারবার, দাঁড়িপাল্লা এইবার।” তিনি আরও বলেন, আল কুরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। তাই তিনি জনগণের কাছে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের মানুষ বিভিন্ন দলকে বারবার সুযোগ দিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। দেশের শান্তি, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। এ কারণে তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন, উত্তর আলগী ইউনিয়নের আমির আলহাজ্ব মোঃ ওমর ফারুক, সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ আল মামুন, ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সেক্রেটারি মাওলানা আব্দুল হান্নানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অ্যাডভোকেট শাহজাহান মিয়ার প্রতি তাদের সমর্থন জানান এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের আশ্বাস দেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

28 August 2025

হাইমচরে জামায়াতের এমপি পদপ্রার্থীর গণসংযোগ

www.hostbuybd.com