Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • হেফাজত নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

হেফাজত নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ

আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে মূলত কয়েকটি প্রধান বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে শাপলা চত্বরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ এবং এই ঘটনার যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ।

এছাড়াও, হেফাজত ইসলামের সমাবেশে হামলার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে একটি অনুসন্ধানের ব্যবস্থা গ্রহণের বিষয়েও পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। ফ‍্যাসিবাদি শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেম-উলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের অগ্রগতিও বৈঠকের আলোচ্য বিষয় ছিল।

হেফাজতের পক্ষে মাওলানা খলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফয়তুল্লাহ আজহারী উপস্থিত ছিলেন। সরকারের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

26 July 2025

হেফাজত নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

www.hostbuybd.com