Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ‘বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ বিশ্বাস করে যে তারেক রহমান হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী’

‘বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ বিশ্বাস করে যে তারেক রহমান হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী’

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ সম্পাদক ও চাঁদপুর জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ বিশ্বাস করে যে তারেক রহমান হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

তিনি শুক্রবার (১৮ জুলাই) হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়ন বিএনপি’র সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মানিক বলেন, তারেক রহমান রাষ্ট্রনায়ক হলে দরিদ্র, দুস্থ, জেল-জুলুম ভোগ করা এবং বয়স্কদের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তা সরাসরি সুবিধাভোগীদের মোবাইল বা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, যা পূর্বে “ফ্যাসিবাদের দোসরদের” পকেটে যেত। তিনি নতুন সদস্য ও সদস্য নবায়নকারীদের মোবাইল নম্বর এবং আইডি কার্ড জমা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, চাঁদপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড কুহিনুর।

চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম জিতু হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন ভুট্টর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড নুরুল আমিন খান আকাশ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি পদে আঃ খালেক খাঁন, হাজী ইসহাক খোকন, মিজানুর রহমান শেখ, হারুনুর রশিদ ভুট্টো মুন্সী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হারুনুর রশিদ গাজী, মোঃ বিল্লাল হোসেন আখন, সরদার আবু তাহের, সালাহ উদ্দিন হাওলাদার, আঃ কুদ্দুছ মেহনতি, মোঃ জহিরুল ইসলাম মাঝি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, মোঃ আজিজুল হক বাবুল।

এছাড়াও দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন মাষ্টার, অর্থ বিষয়ক সম্পাদক ছৈয়দ আহম্মেদ গাজী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিরাজ হাওলাদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, এস.এম. এ মান্নান, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ খলিলুর রহমান পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন জোটন, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝি সহ জেলা উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

18 July 2025

‘বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ বিশ্বাস করে যে তারেক রহমান হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী'

www.hostbuybd.com