Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার ‘উধাও’

প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার ‘উধাও’

প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার ‘উধাও’

​চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তিতে বাহরাইন প্রবাসীর স্ত্রীকে সঙ্গে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী ইব্রাহিম খলিলের বাবা হারুনুর রশিদ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর ) রাতে বাহরাইন প্রবাসী চাচাতো ভাই ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে দেবর ও এনসিপি নেতা শেখ রহমত উল্লাহ বাড়ি থেকে লাপাত্তা হন। পালানোর সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর থেকে উভয়ের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

​পরদিন রবিবার সকালে রহমত উল্লাহর স্ত্রী, প্রবাসী ইব্রাহিমের দুই শিশু কন্যা—ফাতেহা জাহান (১০) ও ফারহান জাহান (৬) সহ পরিবারের অন্যান্য সদস্যরা থানায় হাজির হন।

​মামলার বাদী ও মরিয়মের শ্বশুর হারুনুর রশিদ জানান, দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কের জেরে এই ঘটনা ঘটেছে এবং পরিবারের ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে।

​ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম বলেন, “তাদের সম্পর্কের বিষয়টি পরিবারে জানাজানি হলে শ্যালককে অবহিত করা হয়। এর মধ্যেই শনিবার রাতে তারা পালিয়ে যায়।”

​শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

20 September 2026

প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার ‘উধাও’

www.hostbuybd.com