Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ৭০ শতাংশ বাংলাদেশি তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মনে করেন: শেখ ফরিদ আহমেদ

৭০ শতাংশ বাংলাদেশি তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মনে করেন: শেখ ফরিদ আহমেদ

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ সম্পাদক ও চাঁদপুর জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ বিশ্বাস করে যে তারেক রহমান হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

তিনি শুক্রবার (১৮ জুলাই) হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়ন বিএনপি’র সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।মানিক বলেন, তারেক রহমান রাষ্ট্রনায়ক হলে দরিদ্র, দুস্থ, জেল-জুলুম ভোগ করা এবং বয়স্কদের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তা সরাসরি সুবিধাভোগীদের মোবাইল বা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, যা পূর্বে “ফ্যাসিবাদের দোসরদের” পকেটে যেত। তিনি নতুন সদস্য ও সদস্য নবায়নকারীদের মোবাইল নম্বর এবং আইডি কার্ড জমা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, চাঁদপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড কুহিনুর রশিদ।

চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম জিতু হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন ভুট্টর পরিচালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

18 July 2025

৭০ শতাংশ বাংলাদেশি তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মনে করেন: শেখ ফরিদ আহমেদ

www.hostbuybd.com