দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ বিকেলে ঢাকায় পৌঁছেছেন।
দার একটি বিশেষ ফ্লাইটে দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম তাকে স্বাগত জানান, এইচএসআইএর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বাসসকে জানিয়েছেন।














