Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করলেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করলেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করলেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি। দায়িত্বভার গ্রহণের পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া।

আজ (২৪ জুলাই ২০২৬, শুক্রবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পীকারের নিকট পদত্যাগপত্র প্রেরণ করেন। পরবর্তীতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্বভার গ্রহণের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ডেপুটি স্পীকার, চীফ হুইপ, অ্যাটর্নি জেনারেল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts